একটি যন্ত্র 200 কেজি ভরের বস্তুকে মাটি থেকে 150 m উচ্চতায় 50 s সময়ে তুলতে পারে। যন্ত্রটির ক্ষমতা কত? [g = 10 ms⁻²]
সঠিক উত্তর: 6.0 kW
ব্যাখ্যা: এখানে,
ভর, m = 200 kg
উচ্চতা, h = 150 m
সময়, t = 50 sec
অভিকর্ষজ ত্বরণ, g = 10 ms⁻²
আমরা জানি, ক্ষমতা P = কাজ / সময় = mgh / t
= (200 × 10 × 150) / 50
= 6000 W
= 6000 / 10³ kW
= 6 kW