A = {2, 3, 4} এবং B = {1, 3} হলে- i. A ∩ B = {3} ii. A \ B = {2, 4} iii. (A × B) এর উপাদান সংখ্যা 5 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: এখানে, A = {2, 3, 4} এবং B = {1, 3}
* A ∩ B = {2, 3, 4} ∩ {1, 3} = {3}
∴ (i) নং সঠিক।
* A \ B = {2, 3, 4} \ {1, 3} = {2, 4}
∴ (ii) নং সঠিক।
* A × B = {2, 3, 4} × {1, 3} = {(2, 1), (2, 3), (3, 1), (3, 3), (4, 1), (4, 3)}
(A × B) এর উপাদান সংখ্যা 6
∴ (iii) নং সঠিক নয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (i ও ii)।