f(x) = √(3x - 5) ফাংশনটির ডোমেন নিচের কোনটি?
সঠিক উত্তর: {x ∈ R : x ≥ 5/3}
ব্যাখ্যা: f(x) = √(3x - 5) ফাংশনটিতে x এর যে সকল বাস্তব মানের জন্য f(x) এর মান বাস্তব হবে সেটিই f(x) এর ডোমেন।
f(x) এর মান বাস্তব হবে যদি ও কেবল যদি 3x - 5 ≥ 0 হয়।
বা, 3x ≥ 5
বা, x ≥ 5/3
সুতরাং, ডোমেন f(x) = {x ∈ R : x ≥ 5/3}
অতএব, সঠিক উত্তর (D)।