S = {(2, 1), (2, 2), (2, 3)} অন্বয়টির ডোমেন নিচের কোনটি?
সঠিক উত্তর: {2}
ব্যাখ্যা: অন্বয়ের ক্রোমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে ডোমেন বলে।
S অন্বয়ের ক্রোমজোড়গুলোর প্রথম উপাদানসমূহ 2, 2, 2।
সেটের উপাদান পুনরাবৃত্তি হলে কেবল একবার লিখতে হয়।
∴ ডোমেন = {2}
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।