30°C তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত হতে হবে? (দেওয়া আছে, 30°C তাপমাত্রায় শব্দের বেগ 350 ms⁻¹)
সঠিক উত্তর: 17.5 m
ব্যাখ্যা: আমরা জানি, বেগ = দূরত্ব / সময়
প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দ দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে বলে দূরত্ব = 2d
v = 2d / t
বা, vt = 2d
বা, d = vt / 2
এখানে,
শব্দের বেগ, v = 350 ms⁻¹
আমরা জানি, প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়, t = 0.1 sec
দূরত্ব, d = ?
বা, d = (350 x 0.1) / 2
∴ d = 17.5 m
অর্থাৎ, প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 17.5 m (প্রায়)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।