6m দীর্ঘ এবং 1 mm² প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি খাড়া তারের প্রান্তে 20 kg এর একটি ভর ঝুলিয়ে দেওয়া হলো। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2.35 x 10¹¹ Nm⁻² হলে তারটি কতটুকু বৃদ্ধি পাবে?
সঠিক উত্তর: 5mm
ব্যাখ্যা: আমরা জানি, T/A = Y((L - L₀) / L₀)
বা, mg/A = Y((L - L₀) / L₀)
বা, L - L₀ = mgL₀ / AY
এখানে,
আদি দৈর্ঘ্য, L₀ = 6m
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, A = 1mm² = 10⁻⁶ m²
ইয়ং এর গুণাঙ্ক, Y = 2.35 x 10¹¹ Nm⁻²
ভর, m = 20 kg
অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 ms⁻²
দৈর্ঘ্য বৃদ্ধি, L - L₀ = (20 x 9.8 x 6) / (10⁻⁶ x 2.35 x 10¹¹) = 5 x 10⁻³ m = 5 mm
দৈর্ঘ্য বৃদ্ধি 5 mm।