কোনো একটি নির্দিষ্ট তারের আপেক্ষিক রোধ নিচের কোনটির উপর নির্ভরশীল?
সঠিক উত্তর: তাপমাত্রা
ব্যাখ্যা: আপেক্ষিক রোধ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ঐ তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধ তাপমাত্রা এবং উপাদানের উপর নির্ভরশীল। যেহেতু প্রশ্নে নির্দিষ্ট তারের কথা বলা হয়েছে ফলে পরিবাহীর উপাদান নির্দিষ্ট। তাই নির্দিষ্ট তারের আপেক্ষিক রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল।