একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10cm এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব 5 cm হলে, প্রতিবিম্বটি হবে—
সঠিক উত্তর: অবাস্তব ও সোজা
ব্যাখ্যা: এখানে দর্পণের ফোকাস দূরত্ব (f) = 10 cm এবং বস্তুর দূরত্ব (u) = 5 cm। অর্থাৎ বস্তুটি দর্পণের মেরু ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত। এই অবস্থানে থাকা বস্তুর জন্য অবতল দর্পণে সৃষ্ট বিম্ব সর্বদা অবাস্তব ও সোজা হয়।