1 থেকে 99 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে দৈবচয়ন পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হলে সংখ্যাটি পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 1/11
ব্যাখ্যা: 1 থেকে 99 পর্যন্ত মোট স্বাভাবিক সংখ্যা = (99 - 1) + 1 = 99টি।
এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যাগুলো: 1²=1, 2²=4, 3²=9, 4²=16, 5²=25, 6²=36, 7²=49, 8²=64, 9²=81; অর্থাৎ মোট 9টি।
দৈবভাবে একটি সংখ্যা চয়নে পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা = 9/99 = 1/11।