a, b, c ক্রমিক সমানুপাতী হলে- i. b² = ac ii. 2b = a + c iii. (a + b) / b = (b + c) / c নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: a, b, c ক্রমিক সমানুপাতী হলে, a : b = b : c
বা, a/b = b/c
বা, b² = ac
অতএব (i) সঠিক।
আবার, b² = ac বা, b = √(ac) যা 2b = a + c এর সমান নয়।
অতএব (ii) সঠিক নয়।
আবার, a/b = b/c
বা, a/b + 1 = b/c + 1 [যোজন করে]
বা, (a + b) / b = (b + c) / c
অতএব (iii) সঠিক।