এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা কী বলি?
সঠিক উত্তর: রাশি
ব্যাখ্যা: রাশি: এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি।
যেমন তোমার সামনের ডেস্কের দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দৈর্ঘ্য একটি রাশি। তোমার দেহের ভর পরিমাপ করা যায়, ভর একটি রাশি। তুমি কতক্ষণ ধরে স্কুলে আছ, সেই সময় মাপা যায়, সময় একটি রাশি। তুমি যদি একটি বইকে উপরে উঠাও, তাহলে কতটুকু কাজ করলে তা পরিমাপ করা যায়, সুতরাং কাজ একটি রাশি।