2x + 5y = 7, 8x + 11y = 19 সমীকরণজোটের (x, y) এর মান কত?
সঠিক উত্তর: (1, 1)
ব্যাখ্যা: এখানে, 2x + 5y = 7 ...... (i)
8x + 11y = 19 ...... (ii)
সমীকরণ (i) কে 4 দ্বারা গুণ করে পাই,
8x + 20y = 28 ...... (iii)
সমীকরণ (iii) হতে (ii) বিয়োগ করে পাই,
20y - 11y = 28 - 19
বা, 9y = 9
∴ y = 1
y এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
2x + 5 × 1 = 7
বা, 2x + 5 = 7
বা, 2x = 7 - 5
বা, 2x = 2
∴ x = 1
অতএব, সমাধান : (x, y) = (1, 1)