একটি বস্তুর ভর 7kg। একে ভূ-পৃষ্ঠ থেকে 2000 cm উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে? [g = 9.8 ms⁻²]
সঠিক উত্তর: 1372 J
ব্যাখ্যা: আমরা জানি, বিভব শক্তি V = mgh
এখানে, ভর m = 7 kg, উচ্চতা h = 2000 cm = 2000/100 m = 20 m, অভিকর্ষজ ত্বরণ g = 9.8 ms⁻²
V = 7 × 9.8 × 20 = 1372 J
সুতরাং বস্তুটির বিভব শক্তি 1372 J।