স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার কাচ ফলকের পুরুত্ব নির্ণয়ে প্রধান স্কেল পাঠ 18 mm এবং ভার্নিয়ার সমপাতন 8 পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.01 cm হলে পুরুত্ব কত?
সঠিক উত্তর: 18.8 mm
ব্যাখ্যা: আমরা জানি, পুরুত্ব L = M + V x VC
এখানে M = 18 mm, V = 8 এবং VC = 0.01 cm = 0.1 mm।
L = 18 + (8 x 0.1) mm = 18 + 0.8 mm = 18.8 mm।