একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 5 সে.মি., প্রস্থ 4 সে.মি. এবং উচ্চতা 3 সে.মি. হলে এর কর্ণ কত?
সঠিক উত্তর: 5√2 সে.মি.
ব্যাখ্যা: আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c একক হলে এর কর্ণের দৈর্ঘ্য = √(a² + b² + c²) একক
কর্ণের দৈর্ঘ্য = √(5² + 4² + 3²) সে.মি.
= √(25 + 16 + 9) সে.মি.
= √50 সে.মি.
= √(25 × 2) সে.মি.
= 5√2 সে.মি.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।