ভূমি তলের ওপর লম্ব এরূপ রেখাকে বলে— i. ঊর্ধ্ব রেখা ii. উলম্ব রেখা iii. শয়ন রেখা নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: ভূমি তলের ওপর লম্ব এরূপ রেখাকে ঊর্ধ্বরেখা বলে। একে উলম্ব রেখাও বলা হয়ে থাকে।
অপরদিকে ভূ-রেখা বা শয়নরেখা হলো ভূমি তলে অবস্থিত যেকোনো সরলরেখা।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।