ইউরেনিয়ামের একটি আইসোটোপ কোন রশ্মি বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়?
সঠিক উত্তর: আলফা
ব্যাখ্যা: আলফা কণা দুটি প্রোটন এবং দুটি নিউট্রন দিয়ে তৈরি তাই যখন একটি নিউক্লিয়াসের ভেতর থেকে বের হয়ে আসে, তখন সেই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা কমে দুই ঘর এবং ভরসংখ্যা কমে চার ঘর হয়। যেমন: ইউরেনিয়ামের একটি আইসোটোপ আলফা কণা বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়।
²³⁸₉₂U → ²³⁴₉₀Th + ⁴₂He²⁺