দুটি সংখ্যার অনুপাত 3 : 5 এবং তাদের ল.সা.গু. 75; সংখ্যা দুটির গ.সা.গু. কত?
সঠিক উত্তর: 5
ব্যাখ্যা: ধরি, সংখ্যাগুলো যথাক্রমে 3x ও 5x
3x ও 5x এর ল.সা.গু. = (3 × 5) × x = 15x
প্রশ্ন অনুযায়ী, 15x = 75
বা, x = 75 / 15 = 5
সংখ্যাগুলো হলো (3 × 5) = 15 এবং (5 × 5) = 25
15 = 3 × 5
25 = 5 × 5
সুতরাং, সংখ্যাগুলোর গ.সা.গু. = 5