একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 5 গুণ এবং প্রস্থকে 4 গুণ করা হলে, এর ক্ষেত্রফল কতগুণ হবে?
সঠিক উত্তর: 20
ব্যাখ্যা: ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = a একক এবং প্রস্থ = b একক।
ক্ষেত্রফল = ab বর্গ একক।
5 গুণ বৃদ্ধিতে দৈর্ঘ্য = 5a একক এবং 4 গুণ বৃদ্ধিতে প্রস্থ = 4b একক।
পরিবর্তিত ক্ষেত্রফল = 5a × 4b বর্গ একক = 20ab বর্গ একক = 20 × আগের ক্ষেত্রফল।
অতএব, পরিবর্তিত ক্ষেত্রফল 20 গুণ হবে।