বিষয়: গণিত অধ্যায়: দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ

নিচের তথ্যগুলো লক্ষ্য কর: i. y% বৃদ্ধিতে x টাকার দ্রব্যের বর্তমান মূল্য (x + xy/100) টাকা ii. 120 টাকার 50% = 300 টাকার 20% iii. 60% x = 30% y হলে, x = y এর 50% নিচের কোনটি সঠিক?

ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

ব্যাখ্যা: i. y% বৃদ্ধিতে x টাকার দ্রব্যের বর্তমান মূল্য = x + x এর y% = x + xy/100; যা সঠিক।
ii. 120 টাকার 50% = 120 × 50/100 = 60 টাকা
300 টাকার 20% = 300 × 20/100 = 60 টাকা
.: 120 টাকার 50% = 300 টাকার 20%; যা সঠিক।
iii. 60% x = 30% y
বা, x × 60/100 = y × 30/100
বা, 2x = y
বা, x = 1/2 y
বা, x = y × 1/2
বা, x = y × 50/(2 × 50) [লব ও হরকে 50 দ্বারা গুণ করে]
বা, x = y × 50/100
.: x = y এর 50%; যা সঠিক।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store