নিচের কোন রাশিটি প্রতিসম?
সঠিক উত্তর: a + b + c
ব্যাখ্যা: একাধিক চলকধারী কোনো বীজগাণিতিক রাশির যেকোনো দুইটি চলকের স্থান বিনিময় করলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে তাকে প্রতিসম রাশি বলে।
এক্ষেত্রে, a + b + c তিনটি চলকের যেকোনো দুইটি চলকের স্থান বিনিময়ে রাশিটি অপরিবর্তিত থাকে। তাই রাশিটি প্রতিসম।