20 ms⁻¹ বেগে একটি 50 g ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত?
সঠিক উত্তর: 2 kgms⁻¹
ব্যাখ্যা: ধরি, বলটির নিক্ষেপের সময় ভরবেগ, p = mv। দেয়ালে আঘাত করে ঠিক উল্টো দিকে ফিরে আসার সময় ভরবেগ হবে p' = -mv।
ভরবেগের পরিবর্তন, p - p' = mv - (-mv) = 2mv
এখানে,
টেনিস বলের বেগ, v = 20 ms⁻¹
ভর, m = 50 g = 50 × 10⁻³ kg
অতএব, ভরবেগের পরিবর্তন = 2 × 50 × 10⁻³ × 20 kgms⁻¹ = 2 kgms⁻¹