সমান আয়তনের নিম্নোক্ত বস্তুগুলো পানিতে ছেড়ে দেয়া হলো, কোন বস্তুটি পানিতে ভাসবে?
সঠিক উত্তর: কর্ক
ব্যাখ্যা: যেহেতু কর্কের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, তাই পানিতে ছেড়ে দিলে তা ভাসবে।
ছক থেকে দেখা যায়, কর্কের ঘনত্ব 250 kg m⁻³ যা পানির ঘনত্ব (1000 kg m⁻³) অপেক্ষা অনেক কম।
অন্যদিকে লোহা (7800), সোনা (19300) এবং রূপার (10500) ঘনত্ব পানি অপেক্ষা বেশি হওয়ায় এগুলো ডুবে যাবে।