একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের পরিধি 2π সে.মি. হলে ঐ ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: 4π বর্গ সে.মি.
ব্যাখ্যা: ধরি, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ = r
∴ নববিন্দু বৃত্তের পরিধি = 2πr
প্রশ্নমতে, 2πr = 2π
∴ r = 1
আমরা জানি, ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ।
এখন, পরিবৃত্তের ব্যাসার্ধ R হলে, R = 2r = 2 × 1 = 2 সে.মি.
∴ পরিবৃত্তের ক্ষেত্রফল = πR²
= π × 2²
= 4π বর্গ সে.মি।