একটি ত্রিভুজের পরিসীমা 36 সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 : 4 : 5 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সঠিক উত্তর: 54
ব্যাখ্যা: ত্রিভুজটির বাহু তিনটি হলো: a = 3×3 = 9 সে.মি., b = 4×3 = 12 সে.মি. এবং c = 5×3 = 15 সে.মি.
অর্ধপরিসীমা, s = 36 / 2 = 18 সে.মি.
ক্ষেত্রফল = √[s(s - a)(s - b)(s - c)]
= √[18(18 - 9)(18 - 12)(18 - 15)]
= √[18 × 9 × 6 × 3]
= √2916 = 54 বর্গ সে.মি.