বেকিং পাউডারে কোন এসিড থাকে?
সঠিক উত্তর: টারটারিক এসিড
ব্যাখ্যা: বেকিং পাউডার কেক ফোলানোর জন্য ব্যবহার করা হয়। কেক প্রস্তুতির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করলে বেকিং সোডা (NaHCO₃) টারটারিক এসিড (C₄H₆O₆)-এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম টারটারেট, CO₂ ও H₂O উৎপন্ন করে। উৎপন্ন CO₂ গ্যাসের জন্য কেক ফুলে ওঠে।
2NaHCO₃ + C₄H₆O₆ → Na₂C₄H₄O₆ + 2CO₂ + 2H₂O
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।