সেট C হতে সেট B এ একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: R ⊆ C × B
ব্যাখ্যা: C ও B দুইটি সেটের কার্তেসীয় গুণজ C × B সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট R কে C সেট হতে B সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়।
এখানে R সেট C × B সেটের উপসেট অর্থাৎ R ⊆ C × B
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।