5 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 6 সে.মি.। এর আয়তন কত?
সঠিক উত্তর: 50 ঘন সে.মি.
ব্যাখ্যা: এখানে, বর্গাকার ভূমির বাহুর দৈর্ঘ্য a = 5 সে.মি. এবং ভূমির উপর অবস্থিত পিরামিডের উচ্চতা h = 6 সে.মি.
বর্গাকার ভূমির ক্ষেত্রফল = a² বর্গ একক = (5)² বর্গ সে.মি. = 25 বর্গ সে.মি.
পিরামিডের আয়তন = 1/3 × ভূমির ক্ষেত্রফল × উচ্চতা
= 1/3 × 25 × 6 ঘন সে.মি.
= 50 ঘন সে.মি.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।