অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ কত?
সঠিক উত্তর: 30°
ব্যাখ্যা: পাঠ্যবইয়ের উপপাদ্য ২২ অনুসারে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং ত্রিভুজটি সমকোণী, যার সূক্ষ্মকোণদ্বয় পূরক। অর্থাৎ এদের সমষ্টি 90°।
ধরি, ক্ষুদ্রতম সূক্ষ্মকোণটির মান x
তাহলে অপর সূক্ষ্মকোণের মান 2x
সুতরাং, x + 2x = 90°
বা, 3x = 90°
∴ x = 90°/3 = 30°
∴ ক্ষুদ্রতম কোণের মান, x = 30°
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।