নিচের কোনটি প্রতিসম রাশি?
সঠিক উত্তর: - x² - y² - z²
ব্যাখ্যা: প্রতিসম (Symmetric) রাশি: একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশির যেকোনো দুইটি চলকের স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তবে রাশিটিকে ঐ চলকসমূহের প্রতিসম রাশি বলা হয়।
অপশন (ঘ)-এ x ও y এর স্থান বিনিময় করে পাই, - y² - x² - z² যা, - x² - y² - z² এর সমান। কাজেই - x² - y² - z² প্রতিসম রাশি।