10 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে ঠেস দিয়ে ভূমির সাথে 60° কোণ উৎপন্ন করলে, মইটি দেয়ালটির কত উচ্চতায় ঠেস দিয়েছিল?
সঠিক উত্তর: 5√3 মিটার
ব্যাখ্যা: আমরা জানি, sin θ = লম্ব/অতিভুজ
বা, sin 60° = x/10
বা, x = 10 sin 60°
বা, x = 5√3
সুতরাং, মইটি দেয়ালের 5√3 উচ্চতায় স্পর্শ করেছিল।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।