(3, 3) এবং (4, 4) বিন্দুগামী রেখা x অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
সঠিক উত্তর: 45°
ব্যাখ্যা: আমরা জানি, (x₁, y₁) ও (x₂, y₂) বিন্দুগামী রেখার ঢাল m = (y₂ - y₁) / (x₂ - x₁)।
∴ (3, 3) এবং (4, 4) বিন্দুগামী রেখার ঢাল = (4 - 3) / (4 - 3) = 1/1 = 1।
ধরি, 1 ঢালবিশিষ্ট সরলরেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে θ কোণ উৎপন্ন করে।
∴ রেখাটির ঢাল, m = tan θ হয়।
∴ tan θ = 1
বা, tan θ = tan 45°
∴ θ = 45°