f(x) এর একটি উৎপাদক (3x + 2) হলে, কোন মানের জন্য f(x) শূন্য হবে?
সঠিক উত্তর: f(-2/3)
ব্যাখ্যা: f(x) এর একটি উৎপাদক (3x + 2) হলে, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী (3x + 2) দ্বারা f(x) কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে।
3x + 2 = 0
বা, 3x = -2
∴ x = -2/3
কাজেই, f(-2/3) এর মান শূন্য হবে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।