কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান। ত্রিভুজটি কোন ধরনের?
সঠিক উত্তর: সমকোণী
ব্যাখ্যা: ধরি, ত্রিভুজের একটি কোণের মান = x
∴ অপর দুইটি কোণের সমষ্টি = x
যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
∴ x + x = 180°
বা, 2x = 180°
∴ x = 180° / 2 = 90°
সুতরাং, একটি কোণের মান 90°। তাই ত্রিভুজটি সমকোণী।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।