বিষয়: গণিত অধ্যায়: ত্রিকোণমিতিক অনুপাত

tan θ = 3/4 হলে cos²θ এর মান কত?

ক. 16/9
খ. 25/16
গ. 9/16
ঘ. 16/25

সঠিক উত্তর: 16/25

ব্যাখ্যা: দেওয়া আছে, tan θ = 3/4 = লম্ব/ভূমি
পাশের চিত্রের ত্রিভুজে, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগে পাই,
AC² = AB² + BC²
বা, AC = √(AB² + BC²)
বা, AC = √(3² + 4²)
বা, AC = √(9 + 16)
বা, AC = √25
∴ AC = 5
আবার, cos θ = ভূমি/অতিভুজ
বা, cos θ = 4/5
বা, (cos θ)² = (4/5)² [বর্গ করে]
∴ cos²θ = 16/25
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'ত্রিকোণমিতিক অনুপাত' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store