যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে কী বলে?
সঠিক উত্তর: ঘনবস্তু
ব্যাখ্যা: ঘনবস্তু (Solid): যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে অর্থাৎ, তিন দিকেই বিস্তৃত তাকে ঘনবস্তু বলে।
উল্লেখ্য,
তল (Surface): তল হচ্ছে দ্বিমাত্রিক, যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা নেই।
রেখা (Line): রেখা হচ্ছে একমাত্রিক, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই তাকে রেখা বলে।
বিন্দু (Point): যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে।