f(x) কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ f(a) হয়, এ সূত্রকে কী বলে?
সঠিক উত্তর: ভাগশেষ উপপাদ্য
ব্যাখ্যা: ভাগশেষ উপপাদ্য: f(x) কে (x - a) দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় f(a)। এই প্রতিজ্ঞা ভাগশেষ উপপাদ্য (Remainder theorem) নামে পরিচিত। অর্থাৎ ধনাত্মক মাত্রার কোনো বহুপদী f(x) কে (x - a) আকারের বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার সূত্রই হলো ভাগশেষ উপপাদ্য।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।