ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন— i. মধ্যক নির্ণয়ে ii. অজিভ রেখা অঙ্কনে iii. প্রচুরক নির্ণয়ে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: মধ্যক নির্ণয়ে এবং অজিভ রেখা অঙ্কনে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন হয়। প্রচুরক নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন হয় না। তাই সঠিক উত্তর i ও ii।