নিচের কোনটি প্রতিসম রাশি?
সঠিক উত্তর: xy + yz + zx
ব্যাখ্যা: প্রতিসম (Symmetric) রাশি: একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশির যেকোনো দুইটি চলকের স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তবে রাশিটিকে ওই চলকসমূহের প্রতিসম রাশি বলা হয়।
xy + yz + zx রাশিতে x এর স্থলে y এবং y এর স্থলে x বসিয়ে পাই, yx + xz + zy যা xy + yz + zx এর সমান।
সুতরাং রাশিটি প্রতিসম।