কোনটি রঙিন পদার্থকে বর্ণহীন করে?
সঠিক উত্তর: Ca(OCl)Cl
ব্যাখ্যা: Ca(OCl)Cl (ব্লিচিং পাউডার) রঙিন পদার্থকে বর্ণহীন করে। এটি একটি শক্তিশালী বিরঞ্জক। ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়ায় উৎপন্ন জায়মান অক্সিজেন [O] রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করে রঙিন পদার্থকে বর্ণহীন করে।
Ca(OCl)Cl + H₂O ⇒ CaCl₂ + HOCl
HOCl ⇒ HCl + [O]
রঙিন পদার্থ + [O] ⇒বর্ণহীন পদার্থ
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।