r, s, t ক্রমিক সমানুপাতী হলে– i. r/s = s/t ii. প্রতিটি অনুপাতের মান (r + s) / (s + t) iii. rs = s² নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: r, s, t ক্রমিক সমানুপাতী হলে,
r : s = s : t
বা, r/s = s/t ...... (i)
সুতরাং (i) সঠিক।
আবার, r/s = s/t হতে পাই,
বা, r/s + 1 = s/t + 1 [উভয়পক্ষে 1 যোগ করে]
বা, (r + s) / s = (s + t) / t
বা, (r + s) / (s + t) = s/t
অর্থাৎ, অনুপাতের মান (r + s) / (s + t) এর সমান।
সুতরাং (ii) সঠিক।
আবার (i) হতে পাই, s² = rt।
সুতরাং (iii) সঠিক নয়।