পানি ও কেরোসিনের ঘনত্বের অনুপাত 5 : 4। কোনো বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসলে বস্তুটি কেরোসিনে—
সঠিক উত্তর: সম্পূর্ণ ডুবে যাবে
ব্যাখ্যা: প্রশ্নমতে, পানির ঘনত্ব : কেরোসিনের ঘনত্ব = 5 : 4
বা, কেরোসিনের ঘনত্ব = 4 / 5 × পানির ঘনত্ব = 4 / 5 × 1.0 = 0.8 gm/cc
বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে অর্থাৎ বস্তুর ওজন ও পানির প্লবতা পরস্পর সমান।
যেহেতু কেরোসিনের ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা কম, তাই কেরোসিনের প্লবতা পানির প্লবতা অপেক্ষা কম হবে।
যার ফলে বস্তুটি কেরোসিনে ডুবে যাবে।