একটি সুষম চতুস্তলকের যে কোনো ধারের দৈর্ঘ্য 3 cm হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: 9√3 cm²
ব্যাখ্যা: চতুস্তলক: চারটি সমবাহু ত্রিভুজ দ্বারা বেষ্টিত ঘনবস্তুকে সুষম চতুস্তলক (Regular tetrahedron) বলে যা একটি পিরামিড।
সুষম চতুস্তলকের সমগ্রতলের ক্ষেত্রফল = 4 × যেকোনো এক পার্শ্বের ক্ষেত্রফল
= 4 × (√3 / 4) × a²
= 4 × (√3 / 4) × (3)² বর্গ সে.মি.
= 9√3 বর্গ সে.মি.
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (C)।