একটি ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। ত্রিভুজটির একটি কোণ 30° হলে, অপর সূক্ষ্মকোণের মান কত?
সঠিক উত্তর: 60°
ব্যাখ্যা: একটি ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য মেনে চললে ত্রিভুজটি অবশ্যই সমকোণী অর্থাৎ এর একটি কোণের মান 90° এবং অপর কোণ দুইটি সূক্ষ্মকোণ। আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
সুতরাং, অপর কোণটি হবে = 180° - (30° + 90°) = 60°
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।