একটি থলিতে নীল বল ১২টি, সাদা বল ১৬টি এবং কালো বল ২০টি আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: ২/৩
ব্যাখ্যা: মোট বল (১২ + ১৬ + ২০) = ৪৮
সাদা বল = ১৬টি
সাদা বল হওয়ার সম্ভাবনা = ১৬/৪৮ = ১/৩
সাদা না হওয়ার সম্ভাবনা = ১ - ১/৩ = ২/৩
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।