কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 এবং দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ হলে— i. সংখ্যাটি 93 ii. অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি 39 iii. অঙ্কদ্বয়ের সমষ্টি একক স্থানীয় অঙ্কের চার গুণ নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: একক স্থানীয় অঙ্ক 3 হলে দশক স্থানীয় অঙ্ক = 3 × 3 = 9
∴ সংখ্যাটি = 10 × 9 + 3 = 90 + 3 = 93
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি = 10 × 3 + 9 = 39
অঙ্কদ্বয়ের যোগফল = 3 + 9 = 12 যা একক স্থানীয় অঙ্ক 3 এর চারগুণ।