একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 2/3
ব্যাখ্যা: একটি ছক্কা নিক্ষেপের অনুকূল ঘটনা = {1, 2, 3, 4, 5, 6} = 6টি
মৌলিক সংখ্যা = {2, 3, 5}
3 দ্বারা বিভাজ্য সংখ্যা = {3, 6}
মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল ঘটনা, {2, 3, 5, 6} = 4টি
মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা = 4/6 = 2/3