নিচের কোন যৌগটির ব্যাপন হার বেশি?
সঠিক উত্তর: CH₄
ব্যাখ্যা: কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের উপর নির্ভরশীল।
যার আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে।
SO₂ এর আণবিক ভর = 32 + 16×2 = 64
NO₂ এর আণবিক ভর = 14 + 2×16 = 46
NH₃ এর আণবিক ভর = 14 + 3 = 17
CH₄ এর আণবিক ভর = 12 + 4 = 16
যেহেতু CH₄ এর আণবিক ভর সবচেয়ে কম, তাই CH₄ এর ব্যাপন হার সবচেয়ে বেশি।