চতুর্ভুজ— i. আঁকতে পাঁচটি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন ii. এর চারটি বাহু দেওয়া থাকলেই চতুর্ভুজ আঁকা যায় না iii. এর চারটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে তা আঁকা যাবে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন: নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নোক্ত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজটি আঁকা যায়।
ক) চারটি বাহু ও একটি কোণ
খ) চারটি বাহু ও একটি কর্ণ
গ) তিনটি বাহু ও দুইটি কর্ণ
ঘ) তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
ঙ) দুইটি বাহু ও তিনটি কোণ
সুতরাং, চতুর্ভুজ অঙ্কনের জন্য চারটি বাহু দেওয়া থাকলেই চতুর্ভুজ আঁকা যায় না।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।