cos θ = 4/5 এবং θ সূক্ষ্মকোণ হলে, cosec θ এর মান কত?
সঠিক উত্তর: 5/3
ব্যাখ্যা: দেওয়া আছে, cos θ = 4/5 = ভূমি / অতিভুজ
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, লম্ব² + ভূমি² = অতিভুজ²
লম্ব = √(অতিভুজ² - ভূমি²) = √(5² - 4²) = √(25 - 16) = √9 = 3
আমরা জানি, cosec θ = অতিভুজ / লম্ব
∴ cosec θ = 5/3